Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
শিরোনাম:

কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:২৮ পিএম  (ভিজিটর : ৩০)

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। 

সোমবার সকাল ৬টার দিকে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

অসুস্থতার কারণ জানতে চাইলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে দীপু মনির। তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানে আনার পর চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা ঢাকায় পাঠিয়েছি। তবে অবস্থা ওতটা ক্রিটিকাল না তার।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, দীপু মনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত। প্রায়ই চেকআপ ও চিকিৎসা করতে হয়। সোমবার রাত দেড়টার দিকে তিনি কিছুটা অসুস্থতাবোধ করলে আমরা তাকে সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। পরে চিকিৎসকরা ঢাকায় পাঠান।

দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. দীপু মনিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জুলাই আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরাও রয়েছেন। অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দীপু মনিও।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝