Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
২০৩০ সালের মধ্যে দেড় কোটির বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
শিরোনাম:

এনামূল হক পলাশের ‘সভ্যতার জন্ম থেকে ইসলামের আলো’র পাঠ উন্মোচন

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫৪ পিএম  (ভিজিটর : ২১৭)

কবি ও চিন্তক এনামূল হক পলাশের ‘সভ্যতার জন্ম থেকে ইসলামের আলো’ বইয়ের প্রকাশনা এবং পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) বিকালে বাংলা মোটরে অবস্থিত ইনকিলাব কালচারাল সেন্টারে কবির ৪৯ তম জন্মদিনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান ঘাসফুল।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে মূল বক্তব্য দেন কবি ও অনুবাদক জহির হাসান।  তিনি বলেন, কবি এনামূল হক পলাশ ছোট্ট একটি বইয়ের মাধ্যমে সামগ্রিক ইসলামের দর্শন সম্পর্কে খোঁচা দিয়েছেন। এটি পাঠ করলে এ বিষয়ে আরও জানতে ইচ্ছে করবে। পুরো বইটা এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। 

পাঠ উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কবি মোশাররফ হোসাইন, কবি নকিব মুকশি, লেখক ও অনুবাদক দিদারুল আলম, বাচিক শিল্পী রহমান ইমন, লেখক ও চিন্তক অভ্র ভট্টাচার্য। 

তারা প্রত্যেকেই বইটির ভাবনা, তাত্ত্বিক প্রেক্ষাপট এবং সমকালীন ইসলামের সাংস্কৃতিক বাস্তবতার গুরুত্বসহ আলোচনা উপস্থাপন করেন।

বক্তারা আরও বলেন, এনামূল হক পলাশ তার বইয়ের শিরোনামে যেমন স্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তেমনি পুরো গ্রন্থজুড়ে ইসলামের মূল স্পিরিট সম্পর্কে পাঠকের সামনে নতুন আলাপের পথ খুলে দিয়েছেন। বইটির ভাষা, যুক্তি ও বিশ্লেষণ- সমসাময়িক পাঠকের কাছে ধর্মীয় ভাবনার একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হয়ে উঠবে।

এনামূল হক পলাশ তার বক্তব্যে বলেন, “সারা বিশ্বে ধর্মীয় উগ্রবাদের উত্থান ঘটেছে। আমাদেরকে বেছে নিতে হবে সিরাতুল মুস্তাকিম এর পথ। ”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ, রাজু আহমেদ, রুমন সেখ, সঙ্গীতায়োজক বিজন দাস, জিসান চৌধুরী, কবি অনার্য শান্ত, কবি পলিয়ার ওয়াহিদ ও প্রকাশক মাহ্দী আনামসহ অনেকে। 

আলোচনা শেষে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়।   

অনুষ্ঠান গ্রন্থনা ও সঞ্চালনা করেন কবি নীরব মোহন্ত।

প্রবন্ধের গ্রন্থটি প্রকাশ করেছে ঘাসফুল। প্রচ্ছদ করেছেন খন্দকার যুবাইর। মূল্য ১৯৫ টাকা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝