Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বই ‘সাংবাদিকের এআই’

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ এএম  (ভিজিটর : ৮)

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিক ও লেখক আনিসুর বুলবুলের বই ‘সাংবাদিকের এআই’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে লাবিবায়ান।

প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে অক্টোবর ২০২৬-এ। বইটির মূল্য ৬৭০ টাকা।
সাংবাদিকতার প্রতিদিনের কাজে এআই কিভাবে ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে এর সহায়তা নেওয়া সম্ভব এবং প্রযুক্তির ওপর নির্ভর করতে গিয়ে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, তা ব্যাবহারিক উদাহরণ ও নির্দেশনার মাধ্যমে তুলে ধরা হয়েছে বইটিতে।

৫০টি অধ্যায়ে সাজানো বইটিতে সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে এআই ব্যবহারের কৌশল আলোচনা করা হয়েছে।

এর মধ্যে রয়েছে সংবাদ পরিকল্পনা, তথ্য অনুসন্ধান, গবেষণা, সাক্ষাৎকারের প্রস্তুতি, অডিও থেকে বক্তব্য লিখে নেওয়া, সরকারি নথি ও বাজেট বিশ্লেষণ, ডেটা সাংবাদিকতা, সংবাদ লেখা ও সম্পাদনা, তথ্য যাচাই এবং অনুসন্ধানী সাংবাদিকতা।

এ ছাড়া ভাইরাল ছবি, ভিডিও, অডিও ও ডিপফেক শনাক্তকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল সূত্র অনুসন্ধান, সংবাদ আর্কাইভ বিশ্লেষণ, নিউজরুম পরিচালনা এবং ছবি, ভিডিও ও অডিও কনটেন্ট তৈরিতে এআইয়ের ব্যবহার নিয়েও রয়েছে পৃথক অধ্যায়।

বইটিতে এআই ব্যবহারের ঝুঁকি ও নৈতিকতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এআইয়ের ভুল তথ্য বা হ্যালুসিনেশন শনাক্ত করা, ভুয়া তথ্য যাচাই, তথ্যের গোপনীয়তা রক্ষা, সংবাদসূত্রের নিরাপত্তা এবং এআই-সহায়তায় তৈরি সংবাদ প্রকাশের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

লেখক আনিসুর বুলবুল বলেন, ‘এআই সাংবাদিকতার কাজের গতি ও দক্ষতা বাড়াতে পারে, তবে সত্য যাচাই ও প্রকাশিত সংবাদের দায়বদ্ধতা কোনোভাবেই প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না। এআইয়ের দেওয়া তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং পাঠকের আস্থা রক্ষা করা সাংবাদিকের মৌলিক দায়িত্ব। এই উপলব্ধি থেকেই বইটি লেখার উদ্যোগ নেওয়া হয়েছে।’

বইটিতে নতুন ব্যবহারকারীদের জন্য এআইয়ের মৌলিক ধারণার পাশাপাশি অভিজ্ঞ সাংবাদিকদের কাজেও প্রয়োগ করা যায়—এমন বিভিন্ন কৌশল তুলে ধরা হয়েছে। সংবাদ পরিকল্পনা, গবেষণা ও লেখার জন্য নির্বাচিত প্রম্পট, এআই ব্যবহারের আগে-পরে যাচাই তালিকা, সংবাদ প্রকাশের পূর্ববর্তী তথ্য যাচাইয়ের চেকলিস্ট এবং নিউজরুমে এআই ব্যবহারের নমুনা নীতিমালাও যুক্ত করা হয়েছে।

বইটির প্রচ্ছদ করেছেন তন্ময় রহমান। বইটি পাওয়া যাবে অনলাইন পরিবেশক রকমারিতে এবং ২৫% ছাড়ে প্রকাশকের ওয়েবসাইট labibayan.com-এ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝