Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

বইমেলায় প্রকাশিত হলো নাফিস সাদিক শাতিলের ‘ফেইথ মোবাইল’

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম  (ভিজিটর : ২৬৩)

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক নাফিস সাদিক শাতিলের নতুন বই ‘ফেইথ মোবাইল’। অনুভব প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি মূলত কিশোর পাঠকদের কথা মাথায় রেখে রচিত একটি ভ্রমণ উপন্যাস। ৬৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু এবং এর মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বইমেলায় অনুভব প্রকাশনীর ১২৫ নম্বর স্টল থেকে বইটি সরাসরি সংগ্রহ করা যাচ্ছে। একই সঙ্গে অনলাইন বইয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম রকমারিতেও বইটি বিক্রি হচ্ছে, ফলে মেলার বাইরে থাকা পাঠকরাও সহজেই বইটি হাতে পাচ্ছেন। 

‘ফেইথ মোবাইল’ মূলত একটি কিশোর–উপযোগী ভ্রমণ উপন্যাস, যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে পথচলা, নতুন জায়গা দেখা এবং সেই যাত্রার মধ্য দিয়ে জন্ম নেওয়া নানা প্রশ্ন ও উপলব্ধি। সহজ ভাষা, সংক্ষিপ্ত অধ্যায় ও গতিশীল বর্ণনার কারণে বইটি কিশোরদের পাঠাভ্যাসের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়। 

বইটি সম্পর্কে লেখক নাফিস সাদিক শাতিল বলেন, “আমি চেয়েছি কিশোররা এই গল্পে শুধু ভ্রমণের রোমাঞ্চ না খুঁজে, বরং নিজের ভেতরে প্রশ্ন করার জায়গাটা খুঁজে পাক। ভ্রমণ যেমন মানুষকে নতুন বাস্তবতার মুখোমুখি করে, তেমনি বিশ্বাস ও ভাবনার সীমানাও নড়বড়ে করে দেয়- এই অনুভূতিটাই তুলে ধরতে চেয়েছি।” 

লেখক আরও জানান, বর্তমান সময়ে কিশোরদের জন্য এমন গল্পের প্রয়োজন, যেখানে বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাক থাকবে। সেই ভাবনা থেকেই ‘ফেইথ মোবাইল’–এর পরিকল্পনা। ভ্রমণ, কৌতূহল ও আত্মঅনুসন্ধানের মিশেলে লেখা এই বইটি কিশোর পাঠকদের জন্য একটি চিন্তাশীল ও পাঠযোগ্য সংযোজন হিসেবে এবারের বইমেলায় আলাদা করে নজর কেড়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝