Dhaka, Saturday | 12 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 12 September 2026 | English
শিরোনাম:

শরীয়তপুরে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ত থাকায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম আপডেট: ২১.০৭.২০২৬ ৮:৩৫ পিএম  (ভিজিটর : ১৫৫)

শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কের মোড় থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।

পালং মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা এবং যোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের বাসভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং আজই তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পালং মডেল থানা পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগের সকল নিষিদ্ধ কার্যক্রমের অর্থদাতা, পরামর্শদাতা এবং যোগানদাতা। এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, আজই তাকে আদালতে পাঠানো হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝