Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

পরীমনির আক্ষেপ, বিয়েটা আর করতে হলো না

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:২২ এএম আপডেট: ২০.০৭.২০২৬ ১০:২৪ এএম  (ভিজিটর : ৪৫)

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”

এই পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

এর আগে, পরীমনি মজার ছলে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা যদি ২০২৬ বিশ্বকাপ জেতে, তাহলে তিনি আবার বিয়ে করবেন। কিন্তু ফাইনালে লিওনেল মেসিদের পরাজয়ের পর সেই ঘোষণার প্রসঙ্গ টেনে এনে রসিকতাপূর্ণ এই মন্তব্য করেন অভিনেত্রী।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝