Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

ধর্ষণ অভিযোগের ঘটনায় নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম  (ভিজিটর : ২৯)

ভারতের টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ এবং সোমবারই তাকে হাওড়া আদালতে তোলা হয়েছে। 

নিজের সহকারীর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী। পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে নিজের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন শ্রাবন্তী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার বাসিন্দা এবং তিনি একটি নামী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। ওই একই সংস্থায় অভিযোগকারী তরুণীও কাজ করেন। অভিযোগ, গত ১২ এপ্রিল ওই তরুণী অভিযুক্তের চ্যাটার্জিহাটের বাড়িতে এলে তাকে সেখানে ধর্ষণ করা হয়। ঘটনার বেশ কিছুদিন পর, গত ২৭ জুন ওই তরুণী চ্যাটার্জিহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে আদালতে নিয়ে যাওয়ার পথে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি ধৃত যুবক।

আদালতে অভিযুক্তের আইনজীবী অবশ্য ঘটনার দিন এবং অভিযোগ দায়েরের মধ্যবর্তী দীর্ঘ সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, অভিযুক্ত এবং অভিযোগকারী দীর্ঘদিনের পরিচিত ও বন্ধু। গত ১২ এপ্রিলের ঘটনার পর কেন ২৭ জুন থানায় যাওয়া হলো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে পুলিশি তদন্তে সব সত্যি সামনে আসবে এবং তার মক্কেল জামিন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আদালত ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে টলিপাড়ায়। বিতর্ক এড়াতে ও নিজের অবস্থান স্পষ্ট করতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানান, ২০২৪ সাল থেকে একটি নির্দিষ্ট সংস্থা তার সমস্ত কাজের শিডিউল ও ইভেন্ট দেখাশোনা করে। অভিযুক্ত যুবক মূলত ওই সংস্থারই কর্মী এবং এজেন্সির তরফেই তাকে অভিনেত্রীর ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল। 

শ্রাবন্তী লিখেছেন, তিনি জানতে পেরেছেন যে ওই যুবকের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে। তার ব্যক্তিগত জীবনের বিষয় সম্পর্কে বিশেষ কিছু না জানলেও পুরো ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। 

পাশাপাশি সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ওই কর্মীকে তাদের প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বরখাস্ত করা হয়েছে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝