Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থগিত হবে কি এইচএসসি পরীক্ষা? সিদ্ধান্ত জানাল বোর্ড
শিরোনাম:

টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ২০

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৪৮ পিএম  (ভিজিটর : ৩১)

গাজীপুরের টঙ্গীতে হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই)  রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

এসময় গ্রেফতারকৃতদের ঘিরে বস্তিতে অতিরিক্ত লোকসমাগম হলে পুলিশ ৪টি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

গ্রেফতারকৃতরা হলো-খন্দকার সাকিব আহমেদ (২৬), মোঃ মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মোঃ মাহাতিম ওয়াসিম (১৮), পিতা-সাইদ ইমরান, মোঃ হাবিবুর রহমান (২৬), মোঃ রাব্বী (২১), মোঃ অনিক (২০),  মোঃ মোক্তারুল (২৪), মোঃ রহমত আলী (২৯), মোঃ রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন @ অরিয়ান (২৩), মোঃ কাশফিয়ার রহমান জয় (১৯), মোঃ নাসির উদ্দিন (২২), মোঃ মশিউর রহমান মিঠু (৩৯), মোঃ জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) ও রাকিব আলী (২৫)।

এলাকাবাসী জানায়, টঙ্গী হাজীর মাজার বস্তিতে রোববার রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে ওই বস্তিতে অভিযান চালায়। এসময় মাদক সেবনের দায়ে ২০ জনকে আটক করা হয়। পুলিশের গাড়িতে উঠানোর সময় বিপুলসংখ্যক বস্তিবাসী মাদকসেবিদের ঘিরে ফেলার চেষ্টা করে। এসময় নিরাপত্তার স্বার্থে পুলিশ ৪টি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বস্তিবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২০জন মাদকসেবিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদকসেবিদের গ্রেফতারের সময় অতিরিক্ত জনসমাগম হওয়ায় তাদেরকে ছত্রভঙ্গ করতে ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝