Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

সারিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৩:৫১ পিএম  (ভিজিটর : ১৩৭)

বগুড়ার  সারিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত হয়েছে। 

রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এবারের এ প্রতিবাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (অঃ দাঃ) ডাঃ শরীফা নুসরাত। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মীর কাওছার হোসেন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল বারী প্রমুখ। 

আলোচনা সভা শেষে পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা,পরিবার কল্যাণ পরিদর্শক, এসএসিএমওসহ বিভিন্ন ৮টি ক্যাটাগরীর শ্রেষ্ঠ অর্জনকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে পুরষ্কার  হিসেবে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। 

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝