Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থগিত হবে কি এইচএসসি পরীক্ষা? সিদ্ধান্ত জানাল বোর্ড
শিরোনাম:

গুমের তিনমাস পরে লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:১৪ পিএম  (ভিজিটর : ৫২)

খুলনায় গুম হওয়ার তিনমাসের অধিক সময় পর মারুফ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ১১টার দিকে হরিণটান থানার রেলব্রীজ বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে থেকে পুতে রাখা লাশটি মাটি খুড়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

জানতে চাইলে হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া দম্পত্তি হলেন, মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন। 

তিনি জানান, এই দম্পত্তির মধ্যে প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হতো। ফলে ঝগড়ার মাঝে তারা এই হত্যা নিয়ে একে অপরকে দোষারোপ করে। ফলে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে মুরাদ স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে তিনি স্বামীর বিরুদ্ধে থানা পুলিশকে অবগত করেন এবং মারুফ হত্যা নিয়ে পুলিশকে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের বিরুদ্ধে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পত্তিকে আটক করে। এরপর তাদের দেখানো স্থানে মাটি খোড়া হয়। ধারণা করা হচ্ছে লাশটি তিন মাস আগে গুম হওয়া মারুফের হতে পারে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ওসি। 

এফপি/ফ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝