কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকায় ২০০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামুর সেক্টর কর্মান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এসময় প্রধান অতিথি বলেছেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যান্যদের মধ্যে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এফপি/ফ