Dhaka, Friday | 4 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 4 September 2026 | English
শিরোনাম:

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল সহায়তা

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিটর : ৫৬)

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

বিআরটিএ, ফেনী জেলার আওতাধীন বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১টি পরিবারের মাঝে ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত ২টি পরিবারের মাঝে ৪ লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় মোট ২৩টি পরিবারের মধ্যে ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফায়সাল এবং জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে ফেনী জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝