Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ঝিনাইদহে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ৫৮ বিজিবি

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৮:৩১ পিএম  (ভিজিটর : ৮৬)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ খোশালপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্পের তত্ত্বাবধানে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এবং খোশালপুর বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মাইন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর তোয়াসীন হাবিব হাসান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে অনেক নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে মানবিক সংকটে পড়েছেন। সেই বাস্তবতা বিবেচনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। তিনি বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিজিবির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনামুল হক এবং নেপা ইউনিয়ন মৎস্যজীবী দলের থানা সভাপতি মো. আবুল বাশার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে উপকারভোগী সফুরা বেগম, মইনুল, সাহিদা খাতুন ও সৈয়দা খাতুনসহ অনেকেই বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝