Dhaka, Saturday | 12 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 12 September 2026 | English
শিরোনাম:

কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম  (ভিজিটর : ৬১)

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত দুই দিনে দুই শিশুসহ চলতি সেপ্টেম্বর মাসের ১২ দিনের মধ্যেই পানিতে পড়ে ৩ শিশুর করুণ মৃত্যু হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার লেমশীখালী ইউনিয়নের হাবিব কাজীর পাড়ায় পানিতে পড়ে প্রাণ হারায় মো. রুবেলের ৫ বছরের শিশু পুত্র মো. জিয়াদ। সকাল সাড়ে ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগের দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ায় নিজ বাড়ির পুকুরে পড়ে মারা যায় মাহামুদুল করিমের ৪ বছরের কন্যা শিশু মিশু। সন্ধ্যায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিয়া তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া চলতি মাসের ৪ সেপ্টেম্বর উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের নেজাম উদ্দিনের ৩ বছরের কন্যা শিশু তাকওয়া পানিতে ডুবে প্রাণ হারায়। ওই দিন সকালে শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সচেতন মহল জানান, কুতুবদিয়ার চারপাশে নদী-সাগর ও বসতবাড়ির আশপাশে অগণিত পুকুর-ডোবা থাকায় শিশুরা সহজেই দুর্ঘটনার শিকার হচ্ছে। অসচেতনতা ও অভিভাবকদের অলক্ষ্যে শিশুরা পানিতে পড়ে যাচ্ছে। শিশুমৃত্যু রোধে পরিবারের সচেতনতা বৃদ্ধি এবং পুকুর-জলাশয়ের চারপাশে সীমানা বেড়া দেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝