Dhaka, Saturday | 12 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 12 September 2026 | English
শিরোনাম:

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম  (ভিজিটর : ৪৬)

খুলনা নগরীতে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর দৌলতপুরের খুলনা-যশোর মহাসড়কের কুলিবাগানের ইস্পাহানি জুট প্রেস কলোনির সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সোয়া ৮টার দিকে জলিল মুন্সি কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। 

এ সময় তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে জলিল মুন্সিকে লক্ষ্য গুলি করে পালিয়ে যায়। গুলি তার বুকের ডান পাশের ওপরে  ও পিটের বাম পাশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় ।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দৌলতপুর থানার পুলিশের সাদা পোশাকধারী টিমের সদস্যরা ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিল। 

এ সময় তারা ঘাতক দলের সদস্য নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার মৃত সালামের ছেলে মো. রাসেল (৩২), আসিফ মোল্লা (২৫) ও অজ্ঞাত একজনকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। 

তখন আসিফ ও অজ্ঞাত যুবক মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। অপর দুর্বৃত্ত পিস্তলধারী রাসেল ওরফে পিচ্চি রাসেলকে  ধাওয়া করলে পিস্তলসহ পাশের বস্তিতে পালিয়ে যায়। 

রাসেলকে মাত্র ১৫দিন আগে দৌলতপুর থানা পুলিশ আটক করে আদালতে চালান দিয়েছিল। কয়েকদিন আগে সে জামিনে মুক্তি পায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম বলেন, নিহত জলিল মুন্সির বুকের ডান পাশের ওপরে ও পিটের বাম পাশে ছিদ্র আছে। তবে একটি না, দুটি গুলি লেগেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছেনা। ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝