Dhaka, Friday | 11 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 11 September 2026 | English
শিরোনাম:

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: আমিনুল হক

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার হাবিবউল্লাহ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে কার্যক্রম চলছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেন, খেলাধুলার সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করা গেলে তাদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।

ফাইনালে চরচান্দা ফুটবল একাদশ ও আরশিনগর ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে আরশিনগরকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চরচান্দা ফুটবল একাদশ।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝