Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ১১)

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান আশিক।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী বাঁশখালী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের হাতে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

এ সময় মফিজুর রহমান আশিক বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বর্তমানে বাঁশখালীতে ভয়াবহ বন্যার কারণে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের প্রয়োজন বিবেচনায় তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল হক, যুগ্ম সম্পাদক এস. এম. আশেক উল্লাহ, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জিহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝