Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

মাগুরায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি ও সহায়তা

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ১১)

মাগুরার শালিখা উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল, ১০ জন কর্মহীন নারীর মধ্যে ১০টি সেলাই মেশিন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ২ লাখ ১৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনয়ারা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. গোলাম শরীফ এবং শতখালী সিংহেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী ব্যানার্জি উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির সুফল যথাযথভাবে কাজে লাগানোর জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝