Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির সহায়তা

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিটর : ১১)

টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৪ ব্যাটালিয়ন কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

সোমবার (১৩ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার পূর্ব মুক্তারকুল এলাকায় বন্যাকবলিত ৬৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পরে বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আরও ৫৫টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। উভয় স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম।

বিজিবি জানায়, সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জন্য উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানায়, ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের খোঁজখবর রাখা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে যাতায়াতে সহায়তা প্রদান এবং প্রয়োজন হলে উদ্ধার অভিযান পরিচালনার জন্য ৩৪ বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝