Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

আড়াল ভেঙে ক্যামেরায় ফিরছেন বুবলী

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম  (ভিজিটর : ১৯)

ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী দ্বিতীয়বার মা হওয়ার দরুন বেশ কিছুদিন ধরে আড়ালে ছিলেন। তবে সেই আড়াল ভেঙে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। 

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। 

নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এ সময়ের মধ্যে তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে। 

পুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে, আর বুবলি অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে। 

নির্মাতার দাবি, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু বাণিজ্যিক দর্শকের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথাও মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে। মাতৃত্বের বিরতির পর এই ছবির হাত ধরেই শুরু হতে যাচ্ছে বুবলির অভিনয়জীবনের নতুন অধ্যায়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝