Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
শিরোনাম:

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:২৭ এএম  (ভিজিটর : ১১৬)

সুনামগঞ্জ জেলার ‎বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ স্পর্শে মা-বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (‎৬ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।
‎নিহতরা হলেন, অনন্তপুর গ্রামের প্রফেসর মো. সোহাগ মিয়ার পিতা মো নুরুল আমীন (৭০), মা মোছা. ফাতেমা খানম (৬০) ও তার ছোট ভাই মো. ফরহাদ মিয়া (৩০)।
‎এর সত্যতা নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাহফুজুর রহমান।
‎একই গ্রামের মোশাহিদ আলম জানান, সম্পর্কে নিহতরা হলেন আমার আপন ফুফা, ফুফু ও ছোট ভাই। সোমবার বিকালে হঠাৎ করেই বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদের টিনের দোকানের ওপর এসে পড়ে। এ সময় টিনের বেড়ায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে বাঁচাতে প্রথমে তাঁর বাবা, পরে তাঁর মা এগিয়ে আসলে ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
‎বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক এস আই জসিম উদ্দিন, বিদ্যুৎ স্পর্শে একই পরিবারের তিনজনের মৃত্যু নিশ্চিত করে বলেন, বৃষ্টির জন্য এখনো ঘটনাস্থলে যেতে পারিনাই। ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝