ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনা হচ্ছে। এ জন্য সরকারের ব্যয় হবে ২৬১ কোটি ৬৭ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে এবং যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে তেল সংগ্রহ করা হবে। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা। এতে সরকারের ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।
টিসিবির জন্য ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ১৫ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮১৪ লিটার কেনা হয়েছে। নতুন এ ক্রয়ের মাধ্যমে মজুত আরও বাড়বে এবং টিসিবির ভর্তুকি মূল্যের বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে।
এফপি/ফ