Dhaka, Monday | 10 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 10 August 2026 | English
শিরোনাম:

ঝিনাইদহে কৃষকের হাতে বিনামূল্যে পেঁয়াজের বীজ-সার উপকরণ বিতারণ

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পিএম  (ভিজিটর : ৭)

দেশের পেঁয়াজের চাহিদা মেটানো ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের উচ্চফলনশীল এন-৫৩ জাতের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষিতে স্বনির্ভরতা অর্জন ও কৃষকের উৎপাদন বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।

এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া।

বক্তারা বলেন, সরকারি এ প্রণোদনা কৃষকের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পেঁয়াজের চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝