Dhaka, Tuesday | 11 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 11 August 2026 | English
শিরোনাম:

নওগাঁয় ৬৬ হাজার টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ৭)

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬ হাজার টাকার জাল নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামের এক জালমুদ্রা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গত সোমবার (১০ আগষ্ট) রাতে উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাজেদুল ইসলাম দক্ষিণ রাজাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের পূর্ব পাশের একটি কক্ষে বাঁশের মাচার ওপর রাখা ৬৬ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, মাজেদুল ইসলাম একজন চিহ্নিত জালমুদ্রা ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে বাংলাদেশি জাল নোট সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও কেনাবেচা করে আসছিলেন।

এ ঘটনায় সোমবার রাতেই তার বিরুদ্ধে রাণীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার মাজেদুল ইসলামকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝