Dhaka, Tuesday | 11 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 11 August 2026 | English
শিরোনাম:

দিনাজপুরে ১ হাজার ৬০০ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম  (ভিজিটর : ১৫)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট এলাকায় কালকি নদী থেকে জব্দ করা ১ হাজার ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারী বা ‘শয়তান জাল’ পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব জাল জব্দ করা হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া বলেন, চায়না দুয়ারী বা শয়তান জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, অবৈধ জাল ব্যবহার করে কেউ যাতে জলাশয় থেকে মাছ আহরণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মৎস্যসম্পদ রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝