Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

ভাইয়ের ‘অসুস্থতার খবর শুনে’ বড় বোনের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:১৬ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৮:১৯ পিএম  (ভিজিটর : ২২)

যশোরের কেশবপুরে ছোট ভাই হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে বড় বোন অসুস্থ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে সাইফুন্নেসার ছোট ভাই আবদুল গফুর (৬০) মঙ্গলবার রাতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবরটি শুনে সাইফুন্নেসা (৬৫) মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়েন।

রাত ১১টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। তবে খুলনায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিহাদুর রহমান বলেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ওই নারীর মৃত্যু হতে পারে। তবে পরীক্ষা ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।

অসুস্থ ছোট ভাই হাসপাতালে ভর্তি হওয়ার খবরে বড় বোনের মৃত্যু হওয়ায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝