Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

বরগুনায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:৩৮ পিএম  (ভিজিটর : ৭)

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়েজুল মালেক সজিব, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল হক হাওলাদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝