খুলনার বড় মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শামীমা ইয়াসমিন পলি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গত বুধবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শামীমা ইয়াসমিন পলির দোয়া (৯) ও দিনি (৬) নামে দুইজন কন্যা সন্তান রয়েছে। তার স্বামী হাসিবুর অমি একটি বীমা কোম্পানিতে কর্মরত। তারা নগরীর ১/১, ইউসুফ রো বড় মির্জাপুরের বাসিন্দা।
শামীমা ইয়াসমিন পলির স্বামী হাসিবুর অমি জানান, গত ১৫ আগস্ট পলির ডেঙ্গু পজেটিভ সনাক্ত হয়। তাৎক্ষণিক তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পলির প্লাটিলেট ১৩ হাজারে নেমে যাওয়ায় তার লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং হার্ট ফেইল করে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর নগরীর মতি মসজিদে নামাজে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এফপি/র