Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ২:৩৩ পিএম  (ভিজিটর : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আল আমিনের বসতবাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তাঁর শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে উঠে ঘরের মধ্যে তাঁর স্ত্রীর বোনের স্বামী আল আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি।


পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে আল আমিন শিশুটিকে হত্যা করেছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রুমানা বেগম বাদী হয়ে আল আমিনসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে।


কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝