Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:১২ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১:১৮ পিএম  (ভিজিটর : ৩০)

ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন ও ভিত্তিহীন খবরের কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে অভিনেত্রী এসব কথা বলেন। পূজা জানান, গত কয়েক দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তি, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে যে ধরনের খবর তৈরি করা হচ্ছে, তা তাঁর জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।

এর আগেও এক সাক্ষাৎকারে পারিবারিকভাবে নিজের বিয়ের কথা ঠিক হওয়ার বিষয়টি জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়ে পূজা বলেন, ‘আমি আগে থেকেই বলে আসছি যে আমি এনগেজড এবং পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা আছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আমি নিজেই আনন্দের সঙ্গে সবাইকে তা জানাব।’

বর্তমানে কাজের প্রস্তুতি নিতে নিজেকে কিছুটা সময় দিচ্ছেন জানিয়ে পূজা বলেন, নতুন প্রজেক্টের প্রস্তুতির কারণেই তিনি এখন ক্যামেরার সামনে কিছুটা কম আসছেন। তবে তাঁর এই নীরবতাকে সুযোগ হিসেবে নিয়ে অহেতুক মিথ্যা খবর প্রচার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পূজা চেরি বলেন, ‘আমার নীরবতাকে কেউ যদি মিথ্যা সংবাদের সুযোগ হিসেবে ব্যবহার করে, তবে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’ এ সময় তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের আলোকে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকারের কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে ইন্টারনেটে মিথ্যা ও অপমানজনক তথ্য প্রচারের বিষয়ে সতর্কবার্তা দেন।

গণমাধ্যমের সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে এই অভিনেত্রী সাংবাদিক ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করার এবং যাচাই না করে কোনো অসত্য খবর প্রকাশ থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানান।

পোস্ট লিংক : https://www.facebook.com/share/p/1BnSxmQodK/

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝