Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

বগুড়ায় দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম  (ভিজিটর : ৪৩)

বগুড়ার আদমদীঘিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাঁওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নসরতপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাঁওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নসরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন নসরতপুর ইউপি চেয়ারম্যান ও শাঁওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা মণ্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।

সভায় বক্তব্য দেন শাঁওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন মধু, নসরতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা রুহুল আমিন, মুরাদ হোসেন, সাব্বির হাসান, শুভ ও সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝