Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম  (ভিজিটর : ১২৯)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)-এর অর্থায়নে ৭টি দরিদ্র পরিবারের মাঝে ৭টি ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা সদরে সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)-এর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মমিন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরাম হোসেন , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাব্বার। এছাড়া অনুষ্ঠানে সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)-এর কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় পরিবারগুলোর স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো আয় বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত ৭টি দরিদ্র পরিবারের প্রতিনিধিদের হাতে একটি করে মোট ৭টি ছাগল তুলে দেওয়া হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝