রাজধানীর গুলশানের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫৩ ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৯ আগস্ট) রাতে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি বলছে, ‘অনৈতিক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই ৫৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, গতকাল রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ