জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই (এনজিও) পিরোজপুরের কাউখালী শাখার উদ্দ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় ডাক দিয়ে যাই কাউখালী শাখা কার্যালয়ে বিভিন্ন প্রকারের ফলদ ও বনজ চারা সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই এর ঝালকাঠি এলাকার ব্যবস্হাপক আসাদুজ্জামান, কাউখালী শাখা ব্যবস্থাপক অসিত কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন নসু, ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, আবু সুফিয়ান পলাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফপি/অ