Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

মহেশখালী চ্যানেলে বোটডুবি, নিউজিল্যান্ডের শিশু নিখোঁজ

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:১১ পিএম  (ভিজিটর : ৭)

কক্সবাজারের নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় নিজস্ব তৈরি ভ্রমণবোট ডুবে নিউজিল্যান্ডের একটি পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের ১৬ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটির নাম আলবার্ট (১৬)। জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকা থেকে নিজস্ব তৈরি জোড়া বোটে সাগরে ভ্রমণে বের হন। সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় তাঁদের বোটটি দুর্ঘটনাক্রমে ডুবে যায়।

বোটটি ডুবে যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তাঁরা জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন। তবে আলবার্টের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ আলবার্টকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, নিখোঁজ শিশুটির সন্ধানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝