Dhaka, Wednesday | 26 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 26 August 2026 | English
শিরোনাম:

নোয়াখালীতে বর্ণিল সাজে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:০৩ পিএম  (ভিজিটর : ৭৩)

নোয়াখালীর হাতিয়ায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। এসময় তারা আর্জেন্টিনার পতাকা উত্তোলন, রঙিন আলোকসজ্জা প্রদর্শন এবং বিভিন্ন সড়কে নিজ দলের পক্ষে স্লোগান দেন। তাদের এই ব্যতিক্রমী শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন সাধারণ মানুষ।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদর ওচখালী থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে তমরদ্দি লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা সদরের দ্বীপ সরকারি কলেজ মাঠে কেক কেটে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সবার পরনে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা। পরে উপজেলা সদরের উত্তর পাশের হোটেল রেডসির সামনে সমবেত হয়ে শোভাযাত্রা শুরু করেন তারা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকরা অংশ নেন।

আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা দেখতে বিভিন্ন বাজার ও সড়কের পাশে উৎসুক জনতার ভিড় জমে। এ সময় অনেকেই হাততালি দিয়ে সমর্থকদের উৎসাহ দেন। পরে তমরদ্দি লঞ্চঘাটে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

শোভাযাত্রার আগে উপজেলা সদরে অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের চেম্বারে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শোভাযাত্রার রুট, গন্তব্য ও সমাপনী স্থানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আর্জেন্টিনা সমর্থক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, সালমান ফারাবী, আরিয়ান ফরিদ, আহসান হাবিব রুবেলসহ আরও অনেকে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝