Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে কিশোরের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৩০ পিএম  (ভিজিটর : ৬৫)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে এক রোহিঙ্গা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট এর সি-৮ ব্লকের বাসিন্দা শামসুল আলমের ছেলে করিম উল্লাহ (১৫)।

মাঝি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে করিম উল্লাহ বিষপান করেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ক্যাম্প অভ্যন্তরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত অভিমান থেকে তিনি বিষপান করে থাকতে পারেন। তবে এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝