কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছ তলা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত হলেন উখিয়ার ১১নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল হাবির ছেলে মোহাম্মদ আনোয়ার (২৯)।
বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামি আনোয়ার উখিয়া থানার মাদক মামলার একজন দণ্ডপ্রাপ্ত আসামি। সাজা এড়াতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/জেএস