Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

টেকনাফে পৃথক অভিযানে আটক ১৩

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিটর : ৮)

কক্সবাজারের টেকনাফের সেন্টমাটিন ও শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য সহ ১৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।

আটককৃতদের সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন। তবে আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।  

বুধবার (৬ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৫ মে ভোর ৪টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারে জড়িত ১০ জনকে আটক করা হয়।

অপরদিকে, মধ্যরাত ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সন্দেহজনক বোট তল্লাশি করে শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা। এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝