Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতি মন্ত্রী

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিটর : ১০৭)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৬ মে) সকালে উখিয়ার আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ক্যাম্পের চলমান খাদ্য বিতরণ, এলপিজি সরবরাহ, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১০টা ১০ মিনিটে শুরু হওয়া এ পরিদর্শন কার্যক্রমে প্রথমে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থায়নে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাদ্য সংগ্রহ প্রক্রিয়া এবং চলমান সেবা কার্যক্রম সম্পর্কে অবগত হন। পাশাপাশি তিনি খাদ্য সংগ্রহ করতে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

পরবর্তীতে তিনি এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে গ্যাস সিলিন্ডার বিতরণ ও নিরাপদ ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত ধারণা নেন।

এরপর ক্যাম্প-৪ সিআইসি অফিসে তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ প্রক্রিয়ায় সহযোগিতা কামনা করেন।

পরে তিনি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে অবগত হন।

পরবর্তীতে তিনি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিশুদের শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান সম্পর্কে খোঁজ নেন। এছাড়া নারী দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে নারীদের প্রশিক্ষণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুর আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝