Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
পবিত্র আশুরা আজ
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হালিম গ্রুপের প্রধান নিহত, দুইজন গুলিবিদ্ধ

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:২১ পিএম  (ভিজিটর : ৪২)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একদল সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে হালিম গ্রুপের প্রধান আবদুল হালিম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

এসময় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে বাকী দুইজন চিকিৎসাধীন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত হলেন উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৬ ব্লকের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ হালিম (৪৫)। তিনি হালিম বাহিনীর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ -৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ (৩৫) ও মোহাম্মদ নুর (৩৪)।বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

ক্যাম্প সুত্রে জানা যায়, সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এসময় তিনজন গুলিবিদ্ধ হন।পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তী রাত আটটার দিকে গুলিবিদ্ধ আবদুল হালিম মৃত্যুবরণ করেন। বাকী দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইব্রাহিম বলেন একদল সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। বাজার থেকে বাইক যোগে বাড়িতে ফিরে যাচ্ছিল।

এ ঘটনার পর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্পে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ক্যাম্প প্রশাসন। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন এ ধরনের কোন তথ্য এখনো পায়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝