Dhaka, Saturday | 30 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 30 May 2026 | English
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
শিরোনাম:

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১:২৪ পিএম  (ভিজিটর : ১১৪)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে অভিষেক উপলক্ষে গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। এবার ক্লাব ফুটবলে মনোনিবেশ করতে ইংল্যান্ডে ফিরে গেলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা। জানা গেছে, সকাল পৌনে দশটার ফ্লাইটে তিনি প্রথমে ঢাকা থেকে সিলেটে যান। এরপর পৌনে বারোটার দিকে ওই ফ্লাইটে করেই সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেন বাংলাদেশ ফুটবলের নতুন এই সেনসেশন।

হামজাকে নিয়ে গত ১০ দিন বাংলাদেশে তুমুল উন্মাদনা দেখা গেছে। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন তিনি। পরদিন কিংস অ্যারেনায় তার অনুশীলন ঘিরেও ছিল সবার তুমুল আগ্রহ।  ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন।

তবে শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা ছিলেন অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে আশার আলোর সৃষ্টি হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝