Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারাল স্কুলছাত্রী

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ৬৬)

রংপুরের পীরগাছায় চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কৃলছাত্রীর। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার সুখানপুকুর হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার (১২) উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কামদেব নামাপাড়া গ্রামের সুজন মিয়ার মেয়ে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, সানজিদা আক্তার অসুস্থ বোধ করায় তাকে নিয়ে পরিবারের সদস্যরা অটোভ্যানে করে পীরগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। ইতিমধ্যে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সানজিদার গলার ওড়নাটি ভ্যানের চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই শ্বাসরোধ হয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম বলেন, সাফিয়া আক্তার খুব শান্ত মেজাজের মেয়ে ছিল। ওর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝