Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

সৌদিতে লিংকন নিখোঁজ, পরিবারের দুশ্চিন্তা বাড়ছে

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:২৭ পিএম  (ভিজিটর : ৫৯)

সৌদি আরবে ফুড ডেলিভারি দিতে বেরিয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশী যুবক মাহামুদুর হাসান নিংকন (২৬)।

গত ২৬ ফেব্রুয়ারি সৌদি আরবের দাম্মাম কাতিফ এলাকা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামে। তিনি ওই গ্রামের স্কুল শিক্ষক আশরাফুল ইসলামের বড় ছেলে।

নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, বিগত চার বছর ধরে নিংকন সৌদি আরবে রয়েছেন। দীর্ঘদিন তিনি সেখানে ফুড ডেলিভারি কোম্পানির রাইডার হিসেবে চাকুরি করেছেন। বছর খানেক ধরে তিনি নিজেই ফুড ডেলিভারির কাজ করছিলেন। গত ২ মাস ধরে তিনি দাম্মাম শহরের কাতিফ এলাকায় অবস্থান করছিলেন। ঘটনার দিন গত ২৬ ফেব্রুয়ারি ফুড ডেলিভারি দিতে বেরিয়ে তিনি আর ফেরত আসেননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তার সন্ধান চালালেও আজ ৯ দিনেও তার কোনো খোঁজ মেলেনি। এ নিয়ে তার পরিবারে চরম উৎকন্ঠা বিরাজ করছে।

নিখোঁজ নিংকনের মা নাজমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে এখন কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমার ছেলেকে খুঁজে পেতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি আরবের প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

এ ব্যাপারে নিংকনের মা নাজমা খাতুন নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে গত বৃহস্পতিবার (৫ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে দ্রুত নিংকনের সন্ধান পেতে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝