Dhaka, Tuesday | 10 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 March 2026 | English
শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল
সপরিবারে ক্রিকেটারদের ঈদ উপহার দিবে বিসিবি
ভারত থেকে আমদানিকৃত ডিজেল আসছে আজ
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মান্দায় ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ২৩)

নওগাঁ জেলার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর অভিযানে মান্দা থানার কানার মোড় এলাকা থেকে এক অনলাইন জুয়ার বড় এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে তথ্য আসে যে, মান্দা থানাধীন কানার মোড়ে মুসফিকুর রহমান ওরফে মৌসুম (৩০) নামে এক ব্যক্তি তার মুদি দোকানে বসে অনলাইনে জুয়া পরিচালনা করছেন। তিনি তরুণদের জুয়া খেলায় উৎসাহিত করার পাশাপাশি উঠতি বয়সের কিশোরদের জন্য অনলাইন জুয়ার অ্যাকাউন্ট খুলে দেওয়ার কাজও করতেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। নির্দেশনার প্রেক্ষিতে ডিবি সদস্যরা গোপনে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে একটি বিশেষ টিম গঠন করে অভিযান পরিচালনা করে।

সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে কানার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মুসফিকুর রহমান ওরফে মৌসুমকে তার মুদি দোকানে বসে মোবাইল ফোনে অনলাইনে জুয়া পরিচালনারত অবস্থায় আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়। এসব অ্যাপের মাধ্যমে জুয়া খেলা ও আর্থিক লেনদেনের তথ্যের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অন্যদের নামে অ্যাকাউন্ট খোলার তথ্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত মুসফিকুর রহমান মান্দার একটি স্থানীয় কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। ফলে তিনি সহজেই কিশোর ও তরুণদের অনলাইন জুয়ার দিকে আকৃষ্ট করতে সক্ষম হন। এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

ঘটনার পর মান্দা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার অনলাইন জুয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। নওগাঁ জেলা পুলিশ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এজেন্টদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝