Dhaka, Wednesday | 26 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 26 August 2026 | English
শিরোনাম:

মান্দায় বিএনপির নির্বাচনী জনসভা

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিটর : ৪৩)

নওগাঁর মান্দা উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

সভায় কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান সোহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন কাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মকে।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝