Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

নাটোরে উন্নয়ন থেমে গেছে, ক্ষমতায় এলে কর্মসংস্থান নিশ্চিত করবো—দুলু

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ১০৫)

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত বিশ বছর আগে নাটোরে রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থার যে উন্নয়ন করেছিলাম তার পর আর দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আল্লাহ যদি আমাকে আবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন তাহলে এই নাটোরে উন্নয়নের জোয়ার এনে দিবো।

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ফরিদপুর আমহাটিতে নির্বাচনী প্রচার-প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আমি এর আগে নাটোর সদর আসন থেকে তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। দীর্ঘ প্রায় ২৪ বছর পর আবারও আল্লাহ আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আজ আমি নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার এলাকা থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম।

তিনি আরও বলেন, অতীতে নাটোর সদর ও নলডাঙ্গার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি আশাবাদী, আগামী নির্বাচনেও জনগণ আমাকে একইভাবে বিজয়ী করবে।

আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের দিয়ার বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও  স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজন, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাতনী ইউনিয়নের সাবেক সভাপতি জালাল, জাতীয় দৈনিক ফাইনান্সিয়াল পোস্ট এর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝