Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

সোনামসজিদ দিয়ে ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৭:২১ পিএম  (ভিজিটর : ১৪৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় আট মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ভারত থেকে চারটি ট্রাক ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম।

মাইনুল ইসলাম জানান, আট মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। বৃহস্পতিবার ভারত থেকে চারটি ট্রাকে করে ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে এসেছে।

ব্যবসায়ীরা জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমবে।

এর আগে পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণে গত সোমবার ১২ আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝