Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

হাসপাতালসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শরীয়তপুরে ড্যাবের সমাবেশ

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম  (ভিজিটর : ৪৩)

দেশব্যাপী হাসপাতালসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ড্যাব শরীয়তপুর শাখার উদ্যোগে শরীয়তপুর সদর হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি হাসপাতালের চারপাশ প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

ড্যাব শরীয়তপুর শাখার আহ্বায়ক ডা. আকরাম এলাহীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র চিকিৎসক ও ড্যাব নেতা ডা. মফিজুর রহমান স্বপন, ডা. মো. আসাদুজ্জামান, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. কাওসার আহমেদ ও ডা. উম্মে হাবিবা। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে। হাসপাতালসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসন্ত্রাস এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এমনকি হত্যাকাণ্ড ও বোমাবাজির মতো ঘটনাও ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জননিরাপত্তা ও চিকিৎসাসেবার পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝