Dhaka, Saturday | 28 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 28 November 2026 | English
শিরোনাম:

সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম  (ভিজিটর : ৪৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিজয়ের মাস উপলক্ষে দলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও শুক্রবার এর স্থান ও সময় নির্ধারণ করা হয়।

রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় মহাসমাবেশ শুরু হবে। এতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝